ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে ইবি গ্রীন ভয়েসের বৃক্ষ রোপণ

Post Image

ইবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এ কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট, ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। 

কর্মসূচীর বিষয়ে সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, গণআন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ এবং আমার ২৪শের বিজয় কে উদযাপন উপলক্ষ্যে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। শহীদদের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এ মহৎ উদ্যোগ নেওয়া। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি'র সমন্বয়ক এস এম সুইট বলেন, গ্রীণ ভয়েসের এ বৃক্ষরোপণ কাজটি একটা মহৎ কাজ। শহীদের স্মরণে আমরা উল্লেখ যোগ্য কিছুই করতে পারি নি। সেখানে গ্রাীণ ভয়েস এমন কাজ করেছে অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি অন্য সামাজিক সংগঠন গুলোকে আহবান জানাবো এসব সামাজিক কাজে নিয়জিত হতে সাথে সাথে গ্রীণভয়েস কে বলবো তারা এমন কাজ চলমান রাখুক।


শেয়ার করুন

0 coment rios: